1. admin@dainiksomoybela.com : Admin :
ঠাকূরগাঁও পীরগঞ্জে প্রতিবন্ধী শিশু ট্রেনে কাটা পড়ে মৃত্যু। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঠাকূরগাঁও পীরগঞ্জে প্রতিবন্ধী শিশু ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গাজিপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের কন্যা মাহি আক্তার (১১) শুক্রবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিটের দিকে পরিবারের অগোচরে বাড়ীর পাশের রেললাইনের ধারে খেলতে যায়। এ সময় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে।

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের পাশে শিশুদের চলাচলে আরও সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT