1. admin@dainiksomoybela.com : Admin :
ঠাকূরগাঁওয়ে নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন, এলজিইডি মন্ত্রী - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঠাকূরগাঁওয়ে নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন, এলজিইডি মন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :
ঠাকূরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় দিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কাজের উদ্বোধন করেণ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা এবং জলাশয় সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেহা নদী পুনঃখননের মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং স্থানীয়ভাবে মাছ চাষ ও হাঁস পালনের নোতুন সুযোগ তৈরী হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন খাতের মতো কৃষি ক্ষেত্রেও পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষি বান্ধব উন্নয়ন প্রকল্প গুলো যথাযথ ভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে ।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেওয়া প্রতিটি উন্নয়ন প্রকল্পের অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় এবং সাধারণ মানুষের উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT