1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে মাদক সেবনে  বাধা দেয়ায় পিতা পুত্রকে  বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে মাদক সেবনে  বাধা দেয়ায় পিতা পুত্রকে  বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায় পিত-পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা।ঘটনাটি ঘটেছে রোববার সকালে ঝিনাইদহ পৌরসভার মহিলা কলেজ পাড়ায়।
আহত গোলাম মোস্তফা ও জারিফ একই এলাকার মৃত আবুল হোসেন ও গোলাম মোস্তফার ছেলে।
থানায় অভিযোগে এজহার সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা  মো. গোলাম মোস্তফা।  তিনি তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিযুক্ত ১। অপু (২৩) ২। জাকির (২৪) ৩। তানিয়া (৩৫) সর্বসাং ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পূর্ব পাড়ার বাসিন্দা। প্রতিদিনকার মত আজকেও সকাল সাড়ে দশটার সময় তারা সহ আরো ৮-১০ জন মাদক সেবন করে আমার বাড়ির সামনে। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমার উপর চড়াও হয়। একপর্যায়ে লাঠি সোটা দিয়ে আমার উপর আঘাত করতে থাকে। এরপর আমার ডাক চিৎকার শুনে আমার ছেলে জারিফ আমাকে বাঁচাতে আসে। মাদক সেবীর দল আমার ছেলের উপরেও চড়াও হয়। পরে লাঠির বাড়িতে তার শরীর চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এজাহারে  আরো উল্লেখ করা হয়েছে এর আগে কয়েকবার করে গোলাম মোস্তফাকে মারধর বাড়িঘর উচ্ছেদেরে হুমকি দিয়েছে অভিযুক্তরা।আজ এ ঘটনার পর বাদী মোস্তফা ও তার পুত্র জারিফ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অতিশিঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT