1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নদীর পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন কাতলামারী গ্রামের সোহেল হোসেনের ছেলে আরিয়ান (৫)  ও  একই গ্রামের তারা মিয়ার মেয়ে তাসনিমা খাতুন (৬) ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় স্থানীয় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ঐ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেন খবর নিশ্চিত করে জানান, দুই শিশু একসঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। কিন্তু তারা সাঁতার না জানাই পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

অপরদিকে শিশুদের করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে  এসেছে। দুটি পরিবারেই দেখা গেছে স্তব্ধতা। শিশু দুটির একসঙ্গে মৃত্যুর খবরে আশপাশের গ্রামের শত’শত মানুষ মৃতদেহ দেখতে ভিড় জমাচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এমন খবর আমরা পেয়েছি। সেখানে স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT