1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মো খালেদুর রহমানঝিনাইদহ জেলা প্রতিনিধি-

ঝিনাইদহে সাফল্যের চূড়ায় বরেণ্য ব্যাংকার! কেন্দ্রীয় নেতৃত্বে আলোড়ন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন জেবিএবি (JBAB) কেন্দ্রীয় কমিটিতে এলো বড় রদবদল! সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সফল ব্যাংকার মোঃ শাহজাহান সিরাজ জেবিএবি-কে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাংক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য!

পূর্বের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব সোহেল বাপ্পি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী গুরুতর কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে বহিস্কৃত হওয়ার ফলেই এই শীর্ষ পদটি শূন্য হয়। সাবেক সভাপতি সংগঠনের নিয়ম লঙ্ঘনের কারণে মাহবুব সোহেল বাপ্পিকে পদ থেকে অপসারণ করা হয়। তৎক্ষণাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়।

সোনালী ব্যাংকের কেন্দ্রীয় নেতৃত্বের এই শীর্ষস্থানে আসীন হওয়ায় নিজ জন্মভূমি ঝিনাইদহে আনন্দের ঢেউ লেগেছে।তাঁর এই অর্জন ঝিনাইদহের মাটিকে গর্বিত করেছে। শাহজাহান সিরাজ ৪নং পারবতীপুর ওয়ার্ডের বরেণ্য সন্তান। তাঁর মতো সফল ব্যাংকারের নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে জেলাবাসী বিশ্বাস করে।”

ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার ৪নং পারবতীপুর ওয়ার্ডের কৃতী সন্তান তিনি, জেবিএবি সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মোঃ শাহজাহান সিরাজের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রাপ্তি উপলক্ষে জেবিএবি-এর সর্বস্তরের সদস্যসহ দেশের ব্যাংকিং কমিউনিটির পক্ষ থেকে তাঁকে জানাই উষ্ণ অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা। তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে, এই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT