1. admin@dainiksomoybela.com : Admin :
জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিতমোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিতমোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (আজ) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে অবস্থিত আলফালাহ ইসলামিক সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অধ্যাপক মতিয়ার রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি তার বক্তব্যে শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, “শহীদরা কখনো মরে না, তারা জাতির বিবেক হয়ে বেঁচে থাকে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। তিনি বলেন, শহীদ হাদীর রক্তের ঋণ জাতিকে শোধ করতেই হবে।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম, থানা আমির, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তিনি তার বক্তব্যে শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোবিয়া হোসেন এবং মাস্টার মশিয়ার রহমান। তাদের বক্তব্যে শহীদ ওসমান হাদীর সংগ্রাম ও আত্মত্যাগের চিত্র উঠে আসে, যা উপস্থিত সকলের হৃদয়কে নাড়া দেয়।
সভাপতির দায়িত্ব পালন করেন মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম, পৌর আমির, কোটচাঁদপুর, ঝিনাইদহ। সভাপতির বক্তব্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“হাদী আমাদের জন্য এক নক্ষত্রের মতো যে নক্ষত্র পথ দেখায়, আলো দেয়, কিন্তু কখনো হারিয়ে যায় না।”
তিনি আরো বলেন, শহীদ হাদীর রক্ত বৃথা যেতে পারে না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এটাই আজকের সভার সর্বসম্মত দাবি।
দোয়া ও আলোচনা সভায় বক্তাদের বক্তব্য ছিল হৃদয়স্পর্শী ও মনোমুগ্ধকর। বিশেষ করে সভাপতির বক্তব্যে পুরো হলজুড়ে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। শহীদ ওসমান হাদীর স্মৃতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT