1. admin@dainiksomoybela.com : Admin :
জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুল সভা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুল সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাটি, পানি, বায়ু, শব্দদুষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমাননের সভাপতিত্বে অনুষ্ঠানে এফএনএফ ফার্মাসিউটিক্যালস’র আনন্দ কুমার শীল, হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাদিকুর রহমান, সধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ইকবাল, জামান জুট মিলসের প্রতিনিধি আব্দুল বাশের পলাশ, মেসার্স ফিউচার ভিশনের মনোয়ার হোসেন সারফ এগ্রো ইন্ডাট্রিজ’র লিগ্যাল এ্যাডভাইজার এম মনিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় মাটি, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করতে হবে। একই সঙ্গে বনজ, ভেষজ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি। তারা আরও উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

সভায় পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT