1. admin@dainiksomoybela.com : Admin :
জাতীয় সংগীত বিকৃতি ও প্রধান উপদেষ্টাকে কটূক্তির দায়ে যুবলীগ সদস্য আটক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

জাতীয় সংগীত বিকৃতি ও প্রধান উপদেষ্টাকে কটূক্তির দায়ে যুবলীগ সদস্য আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃতি , প্রধান উপদেষ্টাকে কটূক্তি ও উষ্কানি মূলক টিকটক ভিডিও ছড়ানোর অভিযোগে আলম মিয়া (২৯) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক আলম মিয়া কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডার মোড় এলাকার বাসিন্দা ও নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ সদস্য।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগের সদস্য আলম মিয়া ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে দুটি ভিডিও পোস্ট করেন।
যার একটিতে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত করে গাওয়া হয়। সংগীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সচিবকে নিয়ে কটূক্তি ও উস্কানি মূলক কথা রয়েছে। অপর একটি ভিডিওতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রয়েছে।
 নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, যুবলীগ সদস্য আলম মিয়া ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর মামলার আসামি। আটক আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT