1. admin@dainiksomoybela.com : Admin :
খেলাধুলা বিএনপির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ – মোস্তফা জামান - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

খেলাধুলা বিএনপির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ – মোস্তফা জামান

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মো:শাহজালাল দেওয়ান:ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন,খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৭ মে শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী খেলায় খিলক্ষেত থানার অন্তর্গত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাতিরঝিল থানা বনাম রামপুরা থানা উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান আরও বলেন, বিগত ১৭ বছরে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার খেলার মাঠগুলো অবৈধভাবে দখল করে সেখানে ইট-বালুর ব্যবসা চালিয়েছে। কিন্তু সেই সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বে আমরা সেই মাঠগুলো পুনরুদ্ধার করব এবং ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএম রাজ্জাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আখতার হোসেন, জাহিদ পারভেজ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,আলাউদ্দিন আলাল,আলম হোসেন,তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানজিত মাহমুদ সুমন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তেজনা পূর্ণ এই খেলাটি হাতিরঝিল থানার দুর্দান্ত জয়: ৪-০ গোলে রামপুরা থানাকে পরাজিত”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT