1. admin@dainiksomoybela.com : Admin :
খালেদা জিয়ার আমলে দেশে কোন লুটপাট হয় নাই-বিএনপি নেতা আজাদ  - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

খালেদা জিয়ার আমলে দেশে কোন লুটপাট হয় নাই-বিএনপি নেতা আজাদ 

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

উত্তরের জেলা পঞ্চগড়ের বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার খালেদা জিয়ার আমলে দেশে কোন লুটপাট হয় নাই।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দলের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ।

বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল ইন্টারমেডিয়েট পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করেছিল। ছয় ধারিয়া চাল, টিসিবি, মহিলা ভাতা, বয়স্ক ভাতা এই সমস্ত কিছু খালেদা জিয়ার আমলে হয়েছে। 

ফরহাদ হোসেন আরও বলেন, এখন আমি দেখতেছি বিগত আওয়ামী লীগ  সরকার শেখ হাসিনার আমলে এক বাড়ি থেকে শার্ট প্যান্ট পরা ছয় জন টিসিবির কার্ড নিয়েছেন। আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা বলেছি নতুন ডিলার নিয়োগ করে যারা পাওয়ার যোগ্য তাদের টিসিবির কার্ড দেয়া হোক। যাতে তারা অল্প পয়সায় চাল ডাল নিত্যপণ্য কিনে খেতে পারে এই দাবি করেছি। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে এসব বাস্তবায়ন করা হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটাও ইনশাআল্লাহ নিশ্চিত। কাজেই আপনাদেরকে অনেকেই অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। অনেকেই মিথ্যা তথ্য দিয়ে আপনাদের ফুসকানোর চেষ্টা করবে। আপনারা সেই ফাঁদে পা দিবেন না।

এসময় উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার লিপির সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার ও সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT