1. admin@dainiksomoybela.com : Admin :
ক্রীড়া প্রতি‌যোগিতায় দেশসেরা কুড়িগ্রামের সুবর্ণা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ক্রীড়া প্রতি‌যোগিতায় দেশসেরা কুড়িগ্রামের সুবর্ণা

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্র ন‌দের তী‌রে বসবাসরত অতিদা‌রিদ্র প‌রিবা‌রের ভ‌্যানচালক বাবার মেয়ে সুবর্ণা আক্তার জাতীয় ক্রীড়া প্রতি‌যোগিতায় দীর্ঘলাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যা‌য়ে প্রথম স্থান অধিকার করে চমক দেখিয়ে।
সুবর্ণা আক্তার‌ ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতি‌যোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। তার এই অসামান্য অর্জনে এলাকাবাসী শিক্ষক সহপাঠীরা উচ্ছ্ব‌সিত। বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) এলাকায় মি‌ষ্টি বিতরণ ও আনন্দ র‍্যালি ক‌রে‌ছে সুবর্ণার সহপাঠীরা।
ব্রহ্মপুত্র ন‌দের তী‌র ঘেঁষা কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রা‌ণিগঞ্জ ইউনিয়নের ফ‌কি‌রেরহাট বাজার এলাকায় সুবর্ণা আক্তারের জন্ম। ভ্যান চালক বাচ্চা মিয়া ও গৃ‌হিণী রূপা‌লী বেগমের তৃতীয় মেয়ে। তিন বো‌নের ম‌ধ্যে সবার ছোট সুবর্ণা। সে স্থানীয় ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ‌্যাল‌য়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সুবর্ণা বলে_ ‘খেলাধুলা আমার অনেক পছন্দ। স্কু‌ল, উপজেলা ,জেলা পর্যায়ে খেলাধুলার প্রতি‌যোগিতা হ‌লেই আমি অংশগ্রহণ ক‌রি। এবা‌রও শীতকালীন ক্রীড়া প্রতি‌যোগিতায় জাতীয় পর্যায়ে দীর্ঘলাফ (লংজাম্প) ও ৪০০ মিটার রিলে দৌড়ে প্রথম হতে পেরে আমার খুব ভালো লেগেছে। সে আরো বলে, সরকা‌রিভা‌বে সহায়তা পে‌লে আন্তর্জা‌তিক পর্যায়ে খেলে দেশের সর্বোচ্চ সুনাম অর্জন কর‌তে চাই।’
ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ব‌লেন, ‌আমি অনেক খু‌শি হ‌য়ে‌ছি, আমা‌দের দুজন শিক্ষার্থী সুবর্ণা এবং স‌ম্মিত জাতীয় পর্যা‌য়ে অংশগ্রহণ ক‌রে‌ছে। সুর্বণা দীর্ঘলাফ ও ৪০০ মিটার দৌড়ে দেশসেরা হ‌য়ে‌ছে। এটি আমাদের দেশেরগর্ব। আগামীতে শুধু জাতীয় পর্যায় নয়, আন্তর্জা‌তিক পর্যা‌য়ের ক্রীড়া‌বিদ হি‌সে‌বে তৈ‌রি কর‌তে পা‌রি।’
সুবর্ণার বাবা বাচ্চা মিয়া (৫০) ব‌লেন, ‘আমরা নদীভাঙা মানুষ। মেয়েটা আমার পড়া‌শুনা করে খেলাধুলা‌তেও ভা‌লো। আর সে কারণে এলাকার সবাই বলছে, আমার মেয়ে সুবর্ণা এখন দেশ সেরা। আমি সবার ভালোবাসা ও কৃতজ্ঞতা কামনা করছি।’
চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপ‌জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি সবুজ কুমার বসাক ব‌লেন, প্রত‌্যন্ত অঞ্চল থে‌কে সুবর্ণা দেশ‌সেরা হ‌য়ে‌ছে, যা অত‌্যন্ত খু‌শির খবর। সা‌র্বিক সহ‌যো‌গিতার পাশাপা‌শি আনুষ্ঠা‌নিভাবে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT