1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বরকে ঈশা খাঁ’র মৃত্যুবার্ষিকী দিবস ও জীবন ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি বক্তাদের - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কিশোরগঞ্জে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বরকে ঈশা খাঁ’র মৃত্যুবার্ষিকী দিবস ও জীবন ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি বক্তাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলার প্রথম স্বাধীন শাসক মহাবীর ঈশা খাঁ’র ৪২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়িতে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ১৭ সেপ্টেম্বরকে সরকারিভাবে বীর ঈশা খাঁ’র মৃত্যুবার্ষিকী দিবস ঘোষণার দাবি জানান। পাশাপাশি তাঁর বীরত্বগাথা ও জীবন ইতিহাস জাতীয় পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি এবং কিশোরগঞ্জ ও করিমগঞ্জের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে তাঁর স্মৃতিকে অম্লান রাখার দাবি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি অধিদপ্তরের সহকারী পরিচালক দীপংকর নন্দী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভির এ গ্রেডের কণ্ঠশিল্পী আবুল হাসেম, কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রশিক্ষক আব্দুল বাতেন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, সাবেক শিক্ষক মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ মলাই, বীর ঈশা খাঁ’র ১৫তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খাঁ ও দেওয়ান বকুল দাদ খাঁ, জিনিয়াস আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক কবি তন্ময় আলমগীর, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের সভাপতি আলমগীর অলিক ও সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে ঈশা খাঁ’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও পাঠাগারের সম্মানিত উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য, ঈশা খাঁ ভক্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মহাবীর ঈশা খাঁ ১৫৩৬ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৫৮১ সাল থেকে ১৫৯৯ সাল পর্যন্ত তিনি কিশোরগঞ্জের জঙ্গলবাড়িকে তাঁর কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেন। ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর দুর্গে ইন্তেকাল করেন এবং সেখানেই তাঁর সমাধি অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT