1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতহয়েছে
আজ রবিবার (২২ শে রমজান) কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজাদ কমিউনিটি সেন্টারের উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফিয়ারা স্বাগত বক্তব্যে সকল অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক মোঃ নায়েবুর রহমান মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহমুদুল হাসান, কালীগঞ্জ থানা (ওসি) তদন্ত আশরাফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ফাহাদ আহম্মেদ জিহাদি। প্রধান অতিথি বক্তব্যে তনিমা আফ্রাদ বলেন এই কমিটির প্রধান উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি যাতে না করে তার জন্য সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই মতবিনিময় সভায় মূল উদ্দেশ্য হোক দুর্নীতিকে প্রতিরোধ করা, সমাজ থেকে দুর্নীতিকে চিরতরে শেষ করতে হলে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রতিটি স্তরে আমরা দুর্নীতিকে না বলি, সবাই নিজে থেকে দুর্নীতিমুক্ত থাকি এই হোক আজকের অঙ্গীকার। বিশেষ অতিথি হুমায়ুন মাস্টার বলেন দীর্ঘদিন যাবৎ সমাজের সকল স্তরে, সকল সেক্টরে ও দপ্তরে দুর্নীতি এমনভাবে প্রবেশ করেছে তাকে মুক্ত করতে হলে সবাইকে একসাথে মিলে মিশে কাজ করতে হবে। আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত কালীগঞ্জ গড়তে চাই। কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা মাহমুদুল হাসান অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মোনাজাতে বলেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি কালীগঞ্জেকে একটি দুর্নীতিমুক্ত আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।অনুষ্ঠানে উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT