1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

অপু দাস,
কালীগন্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ভূষণ হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঝিনাইদহ-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা হামিদুল ইসলাম হামিদ।
হামিদুল ইসলাম হামিদ বলেন, শেখ মুজিবর রহমান দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। সব সংবাদপত্র বন্ধ করে মাত্র ৪টি পত্রিকা রেখেছিলেন গুননান করার জন্য। শেখ মুজিবর রহমানের বাকশালী অপশাসনের চিত্র তুলে ধরে বলেন, ৭৫ এর ৭ নভেম্বর দেশপ্রমিক সৈনিক ও সাধারণ মানুষের বিপ্লব দেশি বিদেশী সব ষড়যন্ত্র রুখে দেয়। ঐতিহাসিক সেই মুহুর্তে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেন। রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান দেশে মুক্ত গণতন্ত্রের দ্বার উন্মোচন করেন। কিন্তু শেখ মুজিবর রহমানের মেয়ে শেখ হাসিনা ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে শ্বাসরুদ্ধকর স্বৈরতন্ত্র কায়েম করে। দির্ঘ ১৭ বছরে খুন গুম আর লুটপাটের রাজত্ব কায়েম করে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। জনসভা থেকে হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করার আহবান জানান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে হাজার নেতাকর্মী ভূষণ হাইস্কুল মাঠে এসে সমবেত হয়। মুহুর্তের মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিনত হয়।জনসভা শেষে বিশাল একটি র‌্যালী কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT