1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

অপুদাস, 

কালিগন্জ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার মো. রাহিদুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।

কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির ও মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা ও ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT