1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, অপুদাস, কোটচাঁদপুর প্রতিনিধিঃ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কালীগঞ্জে কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, অপুদাস, কোটচাঁদপুর প্রতিনিধিঃ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

অপুদাস,
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ এবং মওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মরহুম নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, নিরবতা পালন, বিশেষ দোয়া ও মোনাজাত এবং স্মরণসভা।

সকাল ১১টায় মরহুম কমরেড আব্দুস সালামের নিজ বাসভবন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের ঝিনাইদহ জেলা আহ্বায়ক মনিরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মরহুম নেতার পুত্র ও গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইকবাল জাহীদ রাজন।

স্মরণসভায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সখায়ৎ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম, জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুল কুদ্দুস, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক বিপ্লব বিষ্ণু, কোটচাঁদপুর উপজেলা সুজনের সভাপতি নজরুল ইসলাম, গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা সভাপতি সোলায়মান হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রভাষক অমলেন্দু বিশ্বাস, শিক্ষক মনোয়ার হোসেন বাদশা, জাতীয় কৃষক সমিতির উপজেলা নেতা বাহার আলী ও জয়দেব কুমার দাশসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আজীবন গণমানুষের অধিকার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী নেতা। তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT