1. admin@dainiksomoybela.com : Admin :
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রহিমের ইন্তেকাল  - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রহিমের ইন্তেকাল 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম সরদার সোমবার (৬ জানুয়ারী) সকাল ৯টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মরহুম আব্দুর রহিম সরদার স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সহ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

বিকাল ৫ টায় তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠান রামনগর আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, উপজেলা যুব দলের  যুগ্ন আহবায়ক রবিউল্লা বাহার, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন জামায়াত নেতা মাও.আব্দুস সাত্তার আজাদী, মাও. মোস্তফা ইউসুফ আলম, ইউনিয়ন বিএনপি নেতা আল মাহমুদ ছোট্রু, জি. এম আফজাল হোসেন, আব্দুল আজিজ গাইন, সমাজ সেবক রওশান কাগুজী, মাও. ইন্তাজ আলী, মাও. সিদ্দিক হাসান,প্রমুখ।

মরহুম আব্দুর রহিম সরদার ৩ কন্যা ২ পুত্র আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে ইউনিয়নবাসি গভীর ভাবে শোকাহত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT