1. admin@dainiksomoybela.com : Admin :
এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের শুভ উদ্বোধন, এলাকা জুড়ে খুশি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের শুভ উদ্বোধন, এলাকা জুড়ে খুশি

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় অবস্থিত এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী হাসান ও দাতা তবিবার রহমান তোতা কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। যাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি  ৩৩ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নূরুন্নবী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।

  1. এ সময় বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT