1. admin@dainiksomoybela.com : Admin :
স্বামীর নির্যাতন থেকে বাঁচতে সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ,মা-শিশু কন্যার মৃত্যু - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

স্বামীর নির্যাতন থেকে বাঁচতে সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ,মা-শিশু কন্যার মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে কন্যা শিশুটিও। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে পাশে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। নাসরিন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , নিহত ওই গৃহবধূ সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। দীর্ঘ সময় মোবাইলে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করছিলেন তিনি। কিছুক্ষণ পর মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আসলে তার সাথে থাকা শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন তিনি। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ।

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালো পাঠান। হাসপাতালে নেয়ার পথে শিশুটিও মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিশুর বাবা রাসেল মিয়া ।

নিহতের স্বামী রাসেল মিয়া জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন তিনি। তিনদিন ধরে কর্মস্থলে যান না তিনি। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাঁটি হয়। আজ তার স্ত্রীকে মারধরও করেননি। সকালে তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানান তিনি।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT