1. admin@dainiksomoybela.com : Admin :
সীমান্তে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল ও ট্যাবলেটসহ বিপুল পরিমান মালামাল জব্দ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

সীমান্তে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল ও ট্যাবলেটসহ বিপুল পরিমান মালামাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নাজমুল আলম মুন্না(সাতক্ষীরা প্রতিনিধিত্ব)
সীমান্তে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল ও নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমান মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানুয়ারি ২০২৪ ও ৩ ফেব্রুযারি ২০২৫ সাতক্ষীরা ও কলারোয়া ব্যাটালিয়ন এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, এবং মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় মালামালসহ বিপুল পরিমান ট্যাবলেট ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
তারমধ্যে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২ হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা হিন্দু পাড়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপি বিশেষ পৃথক দুইটি আভিযানিক দল সীমান্ত পিলার ২/৩ এস ও ৩/১ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪ হাজার টাকা টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী আম বাগান নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৩ হতে ৭ আরবি ২৫০ গজ হতে ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন রাজ্জাকের মোড়, বয়ারিয়া পাকা রাস্তা ও ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৫ হাজার পিস ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেটসহ ১০ লক্ষ ২ হাজার ৮শ টাকার ভারতীয় ঔষধ , পলিথিন, কোলগেট পেস্ট, মেহেদী, থ্রী পিস আটক করে। ঝাউডাঙ্গ বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন ঝাউডাঙ্গা চেকপোষ্ট নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া কলারোয়া থানাধীন মাদরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৮-১১ আরবি হতে আনুমানিক ২শ-৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ভাদিয়ালী, উত্তর ভাদিয়ালী, চান্দা মাঠ নামক স্থান হতে ২ লক্ষ ৬৮ হাজার ৬শ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, পাতার বিড়ি ও শাড়িসহ সর্বমোট ১৬ লক্ষ ৭৫ হাজার ৪শ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। এছাড়া উক্ত এলাকার বিভিন্ন স্থানে গত জানুয়ারি-২০২৫ তারিখে পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করে ৩১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ, ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনা, ৪৫ লক্ষ টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী, ১ কোটি ৬১ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬ লক্ষ ৬০ টাকা মূল্যের ভারতীয় মালামালসহ ২৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও মনোহারী মালামাল, ২৪ হাজার ৩৭০ পিস ভারতীয় ইয়াবা, ১ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৬১৩ বোতল ভারতীয় মদ এবং ২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় সীমান্ত অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা আয়োজন অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT