1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা! পরিবারের দাবি হত্যা। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শ্রীপুরে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা! পরিবারের দাবি হত্যা।

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ উজ্জ্বল হোসেন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড মোঃ সুরুজ মিয়ার মেয়ে আকলিমা আক্তার শিমু (২১) নির্যাতনের শিকার হয়ে শ্বশুর বাড়িতে ঘরের ফ্যানের সাথে জুলে আত্মহত্যা করেছে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার বিষয়ে পরিবারের দাবি তাদের মেয়েকে তার স্বামী নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

গত চার বছর পূর্বে পারিবারিকভাবে আকলিমা আক্তার শিমুর সাথে একই গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ বায়েজিদ (২৫) এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আরিয়ান (দেড় বছরের) একটি ছেলে সন্তান রয়েছে।

আকলিমা আক্তার শিমুর বাবা সুরুজ মিয়া বলেন বিয়ের কিছুদিন পর থেকেই আমার মেয়েকে শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে, আমার মেয়ের দুই হাতে ব্লেড দিয়ে কাটে পাশন্ড বায়েজিদ। একসময় আমার মেয়েকে মৌখিক তালাক দেয় বায়েজিদ পরে এলাকার লোকজনের সহায়তায় তাকে তারা নিয়ে যায়, কিছুদিন পরে মেয়ের গর্ভে সন্তান আসলে সে সন্তানের জন্য সকল ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করে ওই বাড়িতে থাকে। গত ৮ নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে খবর দিয়ে আমার স্ত্রী ফাতেমা ও ছোট ছেলেকে তাদের বাড়িতে নেয়,যাওয়ার পর দেখে আমার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে,তখন তারা আমার মেয়েকে আল হেরা হাসপাতাল ও শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে।

মেয়ের মামা আমান উল্লাহ বলেন আমার ভাগিনী কে হত্যা করা হয়েছে, তার তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, তার স্বামী বাইজিদ একজন নেশাগ্রস্ত লোক, সে প্রায় সময় নেশা করে থাকে, দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে অত্যাচার করে আসছিল, আমি তার সঠিক বিচার দাবি করছি।

ঘটনার বিষয়ে স্বামী বাইজিদের সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি, বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি মেয়েটি খুব ভালো ছিল, তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে, এলাকায় তাদেরকে নিয়ে বিভিন্ন দরবার সালিশ হয়েছে, প্রশাসনের নিকট আমরা সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে মৃত ব্যক্তির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ আনা হয়,লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মর্গে পাঠানো
হয়,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT