1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে অগ্নিকান্ডে বসতবাড়ীতে আগুন, ২০টি কক্ষের নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

শ্রীপুরে অগ্নিকান্ডে বসতবাড়ীতে আগুন, ২০টি কক্ষের নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরো শ্রীপুরে অগ্নিকান্ডে বসতবাড়ীর ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ওইসব কক্ষের নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় ব্যবসায়ী কবির হোসেন সরকারের টিনশেড ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাড়াটিয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, আমার ঘরে নগদ ৫০ হাজার টাকা ছিল। ওই টাকাসহ ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ আগুন লাগায় কিছুই রক্ষা করতে পারিন।

নেত্রকোনার মৃত শামসুল হকের স্ত্রী রুবিনা আক্তার বলেন, আমাদের ঘরের সমস্ত কাপড়-চোপড় এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আমাদের প্রত্যেকের পড়নের কাপড়ের ছাড়া আর কিছুই রইলো না।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পোশাক শ্রমিক দেলোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার ঘরে নগদ তিন লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কার ছিল। কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারলেও আমার সবগুলো টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

বাড়ির মালিক কবির হোসেন সরকার বলেন, হঠাৎ ভোর ভোর ৪ টার দিকে একটি কক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ২০টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে ওইসব কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আলমারী, ওয়ারড্রপ, লেপ-তোষক, খাট, স্বার্ণলঙ্কার, হাড়িপাতিল এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার ব্যবসায়ী কবির হোসেন সরকারের বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বসতবাড়ীর ২০টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরা পরিবারসহ বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT