1. admin@dainiksomoybela.com : Admin :
শৈলকুপায় মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মঞ্জের পাগল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শৈলকুপায় মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মঞ্জের পাগল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে  মূর্তি ভাঙচুরের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঘটে।  এ ঘটনায় স্থানীয় জনমনে নেমে এসেছে উদ্বেগ আর শঙ্কার ছায়া।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজ আলী, যাকে মঞ্জের পাগল নামে চেনে, মন্দিরে প্রবেশ করে একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতীককে এভাবে ক্ষতিগ্রস্ত করার ঘটনা মুহূর্তেই আলোড়ন তোলে এলাকায়।

স্থানীয়দের ভাষ্যমতে, মঞ্জের পাগল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাঁদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে।

তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনা—এ প্রশ্ন এখনো উত্তরহীন। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

এদিকে ঘটনাস্থলে শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ শৈলকুপার মানুষ এ ঘটনায় বিস্মিত ও ব্যথিত। তাদের প্রত্যাশা—তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT