1. admin@dainiksomoybela.com : Admin :
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন, জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের আট বছরের ওই শিশু ছাগলের জন্য বাড়ী অদূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এসময় একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে আনা হলে মা-বাবাকে সব ঘটনা জানায়।
ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হলে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইমকে গ্রেফতার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT