
এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গা অফিস
তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠের ঠিক সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা! আর সেই অভিযোগের প্রমাণ মিললো সেনাবাহিনীর অভিযানে। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে সেনা সদস্যরা।
আটককৃতরা
১️⃣ তারিক আহমেদ জিহাদ (২২), পিতা আইয়ুব আলী, কলেজপাড়া ছাগল ফার্ম এলাকা।
২️⃣ আব্দুর রহমান অমিত (৩০), পিতা মৃত প্রভাত সাহা, মাজেরপাড়া, চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত মালামাল
ইয়াবা ট্যাবলেট — ৪২টি
গাঁজা সেবনের কলকে — ১টি
নগদ টাকা — ১,৩৮০ টাকা
বাটন ফোন — ১টি
সেনাবাহিনীর অভিযান
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনা সদস্যরা দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। পরে আসামি ও জব্দকৃত মালামাল চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
বড় প্রশ্ন
শহরের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা— সেই এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা কতটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরে, তা সহজেই অনুমেয়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—
👉 সেনাবাহিনীর অভিযান ছাড়া কি পুলিশের চোখে এসব ধরা পড়ে না?
👉 এতদিন ধরে শহরের কেন্দ্রে কারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে?
জনমতের ক্ষোভ
সচেতন মহল বলছে, মাঝে মধ্যে সেনাবাহিনীর অভিযান প্রশংসনীয় হলেও এর স্থায়ী সমাধান আসবে কেবল পুলিশের নিয়মিত নজরদারি ও শক্ত পদক্ষেপে। অন্যথায় শহরের তরুণ প্রজন্ম মাদকের কবলে পড়ে আরও অন্ধকারে ডুবে যাবে।
Leave a Reply