1. admin@dainiksomoybela.com : Admin :
রাজধানীর প্রবেশমুখ ঢাকা সাভার আমিনবাজারে পুলিশের তল্লাশি" - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

রাজধানীর প্রবেশমুখ ঢাকা সাভার আমিনবাজারে পুলিশের তল্লাশি”

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে


রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন পাবলিক ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এ সময় বাসসহ ছোট-বড় ব্যক্তিগত গাড়িও এবং সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়। দুপুর পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি চলমান রয়েছে।
জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতক। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় দলটি। এতে ঢাকা সাভার মডেল থানা পুলিশ সতর্ক অবস্থানে থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।
ঢাকা সাভার পরিবহনের বাসচালক ফারুক হোসেন বলেন, আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিনবাজারে বাস পৌঁছালে পুলিশ তল্লাশি করেছে।

প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, আমি ভাড়ায় গাড়ি চালাই। যাত্রী নিয়ে শ্যামলী যাব, পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিনবাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহভাজন কাউকে এখনো আটক করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT