1. admin@dainiksomoybela.com : Admin :
যাত্রীকে হুমকি, ভুয়া সেনা দাবি: কিশোরগঞ্জে ধরা পড়ল যুবক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

যাত্রীকে হুমকি, ভুয়া সেনা দাবি: কিশোরগঞ্জে ধরা পড়ল যুবক

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ সোমবার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মোঃ আলমগীর খাকে (৩৪) গ্রেফতার করেছে। তিনি ঢাকা থেকে আসা ৭৩৭ নং এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনে ভুয়া সেনা পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি প্রদান করেন।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ট্রেনটি কিশোরগঞ্জের সরারচর স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আসার সময় যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যেতে চাইলে দরজা বন্ধ থাকার কারণে ধাক্কাধাক্কি করেন। এসময় আলমগীর দরজা জোরপূর্বক বন্ধ করে দেন। এতে একজন যাত্রীর বাম হাতের আঙ্গুলে আঘাত লাগে।

পরবর্তীতে দরজা কেন লাগানো হলো জানতে চাওয়ার পর তিনি যাত্রীদের উপর উত্তেজিত হয়ে ঘুসি মারে এবং নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তিনি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর সেনাবাহিনী ক্যাম্প থেকে পুলিশকে ধরে নেবে বলে হুমকি দেন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে আলমগীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে তার গ্রামের ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি কোনো বাহিনীতে চাকুরী করেন না। আলমগীরের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত হাফ হাতা গেঞ্জি, লোগোযুক্ত ক্যাপ ও লোগোযুক্ত ব্যাগ জব্দ করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে। পুলিশ বলেছে, এ ধরনের ভুয়া সেনা পরিচয় ব্যবহার করে যাত্রীদের ভয় দেখানো একটি গুরুতর অপরাধ, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি বাড়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT