1. admin@dainiksomoybela.com : Admin :
মহেশপুরে সোনা চোরাচালানকে কেন্দ্র করে গুলি, অবস্হা আশংকাজনক - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

মহেশপুরে সোনা চোরাচালানকে কেন্দ্র করে গুলি, অবস্হা আশংকাজনক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধি –
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সোনা চোরাচালানকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মতিয়ার রহমান মতি (৫০) নামে এক ব্যক্তিকে আবারো গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এর আগেও একই বিরোধে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে হামলা চালানো হয়েছিল। আহত মতিয়ার রহমান মতি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে সে মহেশপুর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পিঠে লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে। চিকিৎসার সময় সেখানে আহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী জানান, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে গুলি করা হয়েছে। তিনি আরও জানান, এর আগেও একবার মতিয়ার রহমানের উপর হত্যাচেষ্টায় গুলি চালানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামীমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার সঙ্গেও এই বিরোধের সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই আবারো মতিয়ার রহমান মতির উপর গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ১৭ জানুয়ারির আলোচিত ডাবল হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম আকালের সঙ্গে অনেক আগে থেকেই মতিয়ারের হুন্ডি ও সোনা চোরাচালানের অর্থ সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই পুরনো দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমান মতিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT