1. admin@dainiksomoybela.com : Admin :
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কৃষক নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম নজরুল প্রামাণিক (৪৫)। তিনি রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামের বাসিন্দা ছিলেন। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কৈলিয়ার চর, বাগধুনাইল , করশালিকা এবং রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে চার গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধুনাইল গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে নজরুল প্রামাণিক নিহত হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের আরও ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ছয় মাস আগে দুই গ্রামের মধ্যে মারামারী হলেও স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিলো। এরপর (১৯ মে ) সোমবার বাগধুনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগধুনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ারচর গ্রামের সঙ্গে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের একজন কৃষক নিহত হন। এতে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হলে দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় কলিয়ার চর গ্রামের নারী-পুরুষ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‎শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের সূত্র ধরেই কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে নজরুল প্রামাণিক নামে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT