1. admin@dainiksomoybela.com : Admin :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)

আজ ১৯ নভেম্বর বিকেলে মাওনা ইউনিয়নের প্রাণকেন্দ্র সলিংমোড় বাজারে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকে কেন্দ্র করে বিকাল ৩ টা থেকে জড়ো হতে শুরু করে নেতা কর্মীরা। বিকাল ৪ টায় সলিংমোড় থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার সলিম মোড়ে এসে শেষ হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীম। মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্ব ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির মমতাজ উদ্দিন, কামরুল হাসান,মমিনুল ইসলাম মমিন,আমিনুল ইসলাম মোড়ল আমিন,আক্তার হোসেন, রেজাউল করিম রিপন, মাসুদ রানা,মাজহারুল ইসলাম মিন্টু, ফজলুল হক নোমান, সৈয়দ করিম,সাদ্দাম হোসেন, বিপুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মি।
মিছিল শেষে মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী দূসরদের বিচারের দাবিতে গাজীপুর ৩ আসনের বিএনপির অভিভাবক কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে আজকের এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমানের উপর আওয়ামী ফ্যাসিস্টরা যেসব মিথ্যা মামলা দায়ের করেছে এগুলো প্রত্যাহার করা জনগণের প্রাণের দাবি। এছাড়া জুলাই বিপ্লব সহ বিগত আওয়ামী সরকারের আমলে যেসব গুম খুন সংঘটিত হয়েছে, অবিলম্বে এই কোন কোন গুলোর বিচার সম্পন্ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT