1. admin@dainiksomoybela.com : Admin :
প্রবাস থেকেও ঈদ উপহার পাঠালেন শেখ সোহেল: শতাধিক পরিবার পেল শাড়ি-লুঙ্গি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

প্রবাস থেকেও ঈদ উপহার পাঠালেন শেখ সোহেল: শতাধিক পরিবার পেল শাড়ি-লুঙ্গি

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
নিজস্ব প্রতিবেদক

জাকির মড়ল:ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন। এই আনন্দ শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের হতদরিদ্র মানুষের সঙ্গেও ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শহীদ জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মানবিক মনের প্রবাসী শেখ সোহেল।দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজের জন্মস্থান ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা ভুলে যাননি তিনি। সেই ভালোবাসারই অংশ হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তিনি।জানা গেছে, কাওরাইদের স্টেশন মহল্লা, মুড়ালি টেক, ফকির পাড়া, মৃধা পাড়া, বেলদিয়া এবং কাশিজুলি এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে এলাকার গরিব ও দুস্থ মানুষরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত স্থানীয়রা জানান, শেখ সোহেল শুধু এবারই নয়, আগে থেকেই এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছেন। প্রবাসে থাকলেও তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং তাদের যেকোনো প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেন।ঈদ উপহার পাওয়া একজন সুবিধাভোগী জানান, _”আমরা গরিব মানুষ, ঈদের দিনে নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। শেখ সোহেল ভাই আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, এতে আমরা খুব খুশি। আল্লাহ তাকে ভালো রাখুন।”স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শেখ সোহেলের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কেউ আর অভাব-অনটনে কষ্ট পাবেন না।
শেখ সোহেলের ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গেছে, তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, _”আমি প্রবাসে থাকলেও মন পড়ে থাকে আমার এলাকার মানুষের কাছে। তাদের জন্য কিছু করতে পারলে তাতেই আমি আনন্দ পাই। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ শুধু নিজের জন্য হলে চলে না। সবার সঙ্গে ভাগ করে নেওয়াই প্রকৃত উৎসবের আনন্দ।”শেখ সোহেলের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। তার এমন মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT