1. admin@dainiksomoybela.com : Admin :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটক কৃষকদল নেতা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটক কৃষকদল নেতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মুহাম্মদ শাহাদাত হোসেন – স্টাফ রিপোর্টার

সৌদি আরবে প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতেনাতে আটক হয় মমিনুর ইসলাম(৪০) নামে এক কৃষকদল নেতা। গত বুধবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কৃষকদল নেতাকে আটক করেছে নীলফামারী জেলার পুলিশ।

মমিনুর গোমনাতী ইউনিয়নের ইসলাম উদ্দীনের এর ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গোমনাতী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সভাপতির দ্বায়ীত্বে রয়েছে বলে জানান মমিনুর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, মমিনুর পেশায় একজন বন্ধু চুলার ব্যবসায়ী। চুলা বিক্রি করতে সে বিভিন্ন এলাকায় প্রোজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইন করে থাকে। সেই সুবাধে বুধবার সন্ধ্যার দিকে ওই মহিলার শশুর এলাকা গোমনাতীর খালপাড়ায় আসেন। পূর্ব নির্ধারিত সময়ে ক্যাম্পেইন করতে এলাকার পরুষ-মহিলাদের নিয়ে প্রোজেক্টর সেটিং করার জন্য মমিনুর সহ আরো দুইজন ওই প্রবাসীর বাড়িতে চেয়ার নেয়ার জন্য আসে। প্রজেক্টর সেটিং করা শেষ হলে মমিনুর উপস্থিত সকলের আড়াল হয়ে যায়। এর কিছুক্ষন পর প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার পর আটক করতে গেলে প্রবাসীর স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার মোটরবাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে মমিনুরকে। 

এলাকাবাসী জানান, মমিনুর দীর্ঘদিন ধরে এমন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এর আগেও কয়েক জনের সাথে এই ধরনের অপকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছিলো। তার এসব কান্ডে এলাকায় এর আগে বিচার-শালিশ হয়েছিলো।

এ বিষয়ে প্রবাসীর মা জানান, মমিনুর প্রায় আমাদের বাসা আসে এবং আমার বউমার সাথে কথা বার্তা বলে। এটা নিয়ে আমি আমার বউমাকে বাইরের লোকের সাথে বেশী কথা বলতে নিষেধ করতাম। আমি বাড়ি অন্যকাজে থাকার কারনে মমিনুর আমার বউমার ঘরে ঢুকে পড়ে। বউমার এমন কান্ড সম্পর্কে আমার প্রবাসী ছেলেকে জানালে আমার বউমা আমার ছেলের কাছে উলটো আমার বিরুদ্ধে অভিযোগ করে। এমন ঘটনা এলাকার অনেকেই জেনে গেছে, আমার পরিবার এলাকার লোকের কাছে ছোট হয়ে গেলো।

মহিলাটির সাথে আমি জোড় করে কোনো কিছু করিনি বলে দাবী করেন মমিনুর। তিনি বলেন, কিছুদিন আগে তাদের একটা পারিবারিক সমস্যার সমাধান করতে আমরা কয়েকজন এসে মিমাংসা করে দিয়েছিলাম। পরে একদিন তাদের বাড়ি ভিত্তির দিনে বাসায় আমাদের দাওয়াত করেছিলেন। এরপর ঘটনার দিনে সন্ধ্যায় বন্ধু চুলার প্রোগ্রাম বায়োস্কোপে দেখাতে আমি ওই মহিলার ঘরে টুল নিতে ঢুকছিলাম, ঘর থেকে বের হবার সময়ে কয়েকজন মহিলা আমাকে দেখে চিল্লাচিল্লি করে। 

তিনি এলাকার বিএনপির নেতা হওয়ায় আমার ভাসুরের সাথে ভালো সম্পর্ক বলে জানান প্রবাসীর স্ত্রী। বিগত এক মাস থেকে মমিনুরের সাথে আমার মোবাইল ফোনে যোগাযোগ হয়। তিনি ফোন দিয়ে আমার সাথে কথা বলার পাশাপাশি পরিবারের সবার খোঁজখবর নিতেন, কোনোদিন আমাকে খারাপ কথা বলেনি। মাঝে মধ্যেই মমিনুর দেখা করার জন্য বাসায় আসতো বলে জানান প্রবাসীর স্ত্রী। ঘটনার দিনে আমি তাকে ঘরে ডাকিনি তিনি নিজেই ঘরে ঢুকে জোড় করে আমার শরীরে হাত দিয়েছেন।

ডোমার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু জানান, বিষয়টি শুনেছি। সে আমাদের কৃষক দলে আছে। তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, মহিলাটির অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রকৃয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT