1. admin@dainiksomoybela.com : Admin :
পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি—মির্জা ফখরুল। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি—মির্জা ফখরুল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাজনীতিকে কখনো অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন নি; বরং পৈতৃক সম্পত্তি বিক্রি করেই রাজনীতির খরচ জুগিয়েছেন। নিজের সততা ও ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা, বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি। এটা আপনারা ভালো করেই জানেন।”
বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ঠাকূরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে আবেগপ্রবণ হয়ে মির্জা ফখরুল বলেন, তার বাবা চখা মিয়া (মির্জা রুহুল আমিন)-এর রেখে যাওয়া জমির অর্ধেকের বেশি বিক্রি করতে হয়েছে। এমনকি বাড়ির সামনের জমিটিও বিক্রি করে দিতে হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি নিজে কখনো দূর্ণীতির মধ্যে যাইনি। রাজনীতি ব্যবহার করে কখনো অর্থ উপার্জন করিনি। আমার স্ত্রী ও সন্তানরা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছে, সংসার চালিয়েছে।” নিজের জীবনযাত্রার সাদামাটা চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ঢাকায় তিনি যে গাড়িটি ব্যবহার করেন, সেটি প্রায় ২০ বছর আগের পুরনো গাড়ি, যা এখন পর্যন্ত বদলাতে পারেননি।
মির্জা ফখরুল বলেন, তারা কোনো দয়া বা ভিক্ষার উপর নির্ভর করে বাঁচতে চান না; বরং কাজের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব দেন। গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “১৫ বছর ধরে আমরা কোনো কথা বলতে পারি নি। আমাদের শুধু পিটিয়েছে, মামলা-মোকদ্দমা দিয়ে অস্থির করে রেখেছে। সেই দুঃসময় আমরা পার করে এসেছি।” তিনি আরও বলেন, এখন সময় ঘুরে দাঁড়ানোর। সাধারণ মানুষের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা কাজ করে বাঁচতে চাই। আর এই কাজের যোগ্য হয়ে উঠতে আমাদের প্রশিক্ষণ নিতে হবে।”
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষ পর্যায়ে মির্জা ফখরুল আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT