1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(২৪জুলাই)দুপুরে বোদা উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।
এসময় ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার ও কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা মালিকেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল৷
এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরীর বিষয়ে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই আইসক্রিম কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT