1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত  - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ  

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩ টায় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি এম রুহুল আমিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জসিম প্রামানিক, সহকারী শিক্ষক অখিল বন্ধু রায়, স্বপন চন্দ্র রায় প্রামানিক, মহাদেব রায় প্রমুখ।

স্মরণ সভার শেষে জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান, কবিতা এবং অভিনয় করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT