1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জে বেশি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পঞ্চগড়ের দেবীগঞ্জে বেশি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ  

পঞ্চগড়ের দেবীগঞ্জে সার মজুদ করে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রির দায়ে মোঃ হাছেন আলী নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অমল নামে অন্য আরেক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত দশটায়  উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। সার মজুদ এবং বেশি দামে বিক্রির সত্যতা পাওয়ায় দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই শাস্তি প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড শাস্তি পাওয়া ব্যক্তির নাম মোঃ হাছেন আলী। তিনি মেসার্স  এলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী। এছাড়া বেশি দামে সার বিক্রি করায় মেসার্স মা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী অমলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারে সারের দোকান ও গুদামে অবৈধভাবে সার মজুত এবং বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে মেসার্স এলাহী ট্রেডার্স নামে একটি সারের দোকানে প্রতি বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত ১৩৫০ টাকার পরিবর্তে ১৭৫০ টাকায় বিক্রির সত্যতা মিলে। এছাড়া অন্য ব্যক্তির নামে সরকারি লাইসেন্স নিয়ে নিজের নামে তা পরিচালনা করা এবং সরকারি বরাদ্দকৃত সার বাজারে বিক্রি না করে বেআইনিভাবে ২৩১১ বস্তা সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টার প্রমান পাওয়া যায়। একারনে ভ্রাম্যমাণ আদালত এলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাছেন আলীকে ছয় মাসের জেল এবং মজুদকৃত ৭৭৭ বস্তা টিএসপি এবং ১ হাজার ৬০০ বস্তা পটাশ সার জব্দ করার নির্দেশ দেন। এছাড়া সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মেসার্স মা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী অমলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

এবিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন বলেন, প্রশাসন এবং যৌথবাহিনীর অভিযানে বেআইনিভাবে সার মজুদ করা ও বেশি দামে সার বিক্রির দায়ে মোঃ হাছেন আলীকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং  অমল নামে আরেক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সার মজুদের ঘটনায় যার নামে এই সরকারি লাইসেন্স ছিলো সেটি বাতিলের জন্য কৃষি অফিসকে বলা হবে। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT