1. admin@dainiksomoybela.com : Admin :
নড়াইলে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান: মোটরসাইকেল ও মাইক্রোবাস আটক, জরিমানা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

নড়াইলে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান: মোটরসাইকেল ও মাইক্রোবাস আটক, জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে বিভিন্ন যানবাহনে এক যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) রাতে নড়াইল পৌরসভার বউ বাজার এলাকায় নড়াইল-যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের মেজর এমএম জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক নিয়ম-অমান্য করার কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে, আটটি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহনকে সর্বমোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT