1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে ডাকাতের হামলায় নৈশপ্রহরীর মৃত্যু গ্রেফতার ৫ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দেবীগঞ্জে ডাকাতের হামলায় নৈশপ্রহরীর মৃত্যু গ্রেফতার ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৭৪ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরে মেসার্স সাহা হাসকিং মিল নামে এক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লাবু ইসলাম (৫২) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর দিবাগত রাতে রাইস মিলে থাকা আমিনুর রহমান (৫৮) ও লাবু ইসলাম নামে দুই নৈশ প্রহরীর উপর মুখোশ পরিহিত বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে ওই দুই ব্যক্তি মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। টানা আটদিন চিকিৎসা শেষে লাবু আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাবু পৌরসভার কামাতপাড়া এলাকার ভোলা মিস্ত্রীর ছেলে। অপরজন (আমিনুর) চিকিৎসা শেষে গত মঙ্গলবার বাসায় ফিরেছেন। তবে তিনি এখন অনেকটাই শঙ্কা মুক্ত।

জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে রাইস মিলের স্বত্বাধিকারী নন্দন কুমার সাহার ছোট ভাই সুব্রত কুমার সাহা রাইস মিলে এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর লাবু প্রধান দরজা খুলে দেন। এরপর লাবু ও কিছু দূর পরে অফিস কক্ষের সামনে বারন্দায় আমিনুরকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি থানায় ফোন করেন। এই সময় অফিসের দরজা ও ভেতরে আলমিরা ও সিন্ধুক ভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি। রাইস মিলের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকলেও অপরাধীরা কৌশলে ডিভিআরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এই ঘটনায় ১৬ তারিখ দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নন্দন কুমার সাহা। ঘটনার পেছনে দায়ীদের সনাক্ত ও গ্রেফতারে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছিল। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি সেনা দল অভিযান পরিচালনা করে প্রথমে সন্দেহভাজন হিসেবে বেলী নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো চারজনকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলী ঘটনার সাথে নিজেসহ এই চারজনের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। পরে পাঁচজনকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোহেল, জাকির, হৃদয় ওরফে বেলি, সাজু, এবং সমীর। অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন স্টিক উদ্ধার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT