1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে উপজেলা নির্বাচনী সহিংসতার মামলায় আ.লীগ নেতা মাখন গ্রেপ্তার - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জে উপজেলা নির্বাচনী সহিংসতার মামলায় আ.লীগ নেতা মাখন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনী সহিংসতার মামলায় শাহজাহান নেওয়াজ মাখন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জানুয়ারী) দুপুর দেড়টায় পৌরসদরের খুটামারা অভিরাম পাড়ার এলাকায় নিজ বাসা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্ৰেপ্তার শাহজাহান নেওয়াজ মাখন রামগঞ্জ বিলাসী নগর পাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্ৰেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেরি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT