1. admin@dainiksomoybela.com : Admin :
দুর্গাপুরে অসুস্থ রোগিদের ভেজাল খাদ্য সরবরাহ জনস্বার্থে ঠিকাদারকে লিগাল নোটিশ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

দুর্গাপুরে অসুস্থ রোগিদের ভেজাল খাদ্য সরবরাহ জনস্বার্থে ঠিকাদারকে লিগাল নোটিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঁচা পেঁয়াজ, পোড়া তেল, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরী খাবার সরবরাহে জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের কথিত ভাগ্নে ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগমের ছেলে দুর্নীতিবাজ বাদলের নামে জনস্বার্থে লিগাল নোটিশ করেছেন আলামিন হক বিজয়।

১৫ অক্টোবর রাজশাহী কোর্টের এডভোকেট মাসুদ রানার পাঠানো লিগাল নোটিশে বলা হয়, আমি আমার মক্কেল কর্তৃক আদিষ্ট ও ক্ষমতাপ্রাপ্ত হইয়া আপনাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করিতেছি যে, আপনি একজন ঠক, প্রতারক ও খাদ্যে ভেজাল খাবার প্রস্তুত কারক ব্যক্তি হইতেছেন। আপনি দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি করিয়া তাহা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল অসুস্থ রোগীদের মাঝে বিতরণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করিয়া রোগীদের খাওয়ানোর মাধ্যমে উক্ত রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনার এই কর্মকান্ডের কথা দৈনিক রাজ বার্তা পত্রিকায় গত ০৯/১০/২০২৪ ইং তারিখে প্রকাশিত ও প্রচারিত হওয়ার পর আমি দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরজমিনে দেখি এবং রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের সাথে কথা বলে জানা যায় আগে থেকে খাবারের মান সম্মত ও রুচিশীল হচ্ছে না এবং উক্ত খাবার আপনি নিজেও খেতে পারবেন না। কারণ আপনি বিভিন্ন স্থান হইতে রান্নার কাজে পচা ও গোলা পিয়াজ, পোড়া তেল, সম্পূর্ণ খোলা অবস্থায় রাখা মাছ, ও মাছি একত্রিত হয়ে থাকে ইত্যাদি খাদ্যে ব্যবহিত দ্রব্যদি ব্যবহার করিয়া আসিতেছেন।

এমতবস্থায়, আপনাকে এই নোটিশ দ্বারা অবগত করিতেছি যে, অত্র নোটিশ প্রাপ্তির ০৭ দিনের মধ্যে আপনি মান সম্মত খাবার সরবরাহ করিবেন। অন্যথায় আমার মক্কেল এর মাধ্যমে জনসাধারণকে নষ্ট, পচা, গলা দ্রব্যদি ব্যবহার করায় আপনার বিরুদ্ধে আইন মোতাবেক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হইবে।

আলামিন হক বিজয় জানান, পত্রিকাতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্যে ভেজাল দেবার বিষয়টি সবার নজরে এলেও কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। জনস্বার্থে আমি তাকে লীগের নোটিশ করেছি। ঠিকাদার বাদলের উত্তর সন্তোষজনক না হলে, জনস্বার্থে মামলা দায়ের করবো। এছাড়াও বাদল ও বানেছা বেগমের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য আমার কাছে রয়েছে, দ্রুতই দুদকে মামলা দায়ের করবো।

এদিকে ঠিকাদার বাদলের সাথে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তিনি পলাতক ও ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT