1. admin@dainiksomoybela.com : Admin :
তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানাধীন দেউর মৌজায় সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে একটি ১০ তলা বিশিষ্ট বহুতল ভবন। খালটি স্থানীয় বাসিন্দাদের জন্য বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হলেও, এখন সেটি একটি প্রভাবশালী গোষ্ঠীর দখলে চলে গেছে। ভবন নির্মাণ কাজ চলমান থাকায় আশেপাশের এলাকাগুলোতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাভোলা, বামনারটেক, নয়ানগর এবং ধরঙ্গারটেক এলাকার কয়েক হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে খালটির ওপর নির্ভর করে আসছিলেন। এ খাল দিয়েই তাদের এলাকার বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যকর ছিল। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল খাল দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ শুরু করে। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠী বিএনপির নাম ভাঙিয়ে দখল কার্যক্রম চালাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, যে খালের জায়গায় এই ভবন নির্মাণ হচ্ছে, সেটি ঢাকা জেলার তুরাগ থানাধীন দেউর মৌজার সিএস দাগ নম্বর ৬৭৪-এ অবস্থিত। নির্মাণাধীন ভবনটির সঙ্গে জড়িত রয়েছে আব্দুল রহমান, নুরুল ইসলাম, জি এম শরিফুল ইসলামসহ মোট ৭২ জন অংশীদার। এই অংশীদাররা খাল দখল করে সেখানে বহুতল ভবন তৈরির সিদ্ধান্ত নেন এবং দ্রুত নির্মাণ কাজ শুরু করে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাগর বলেন, “আমরা বহু বছর ধরে এ খাল ব্যবহার করে আসছি। এটি বন্ধ হয়ে গেলে বর্ষার সময় আমাদের এলাকা পানিতে ডুবে যাবে। কেউ স্কুল-কলেজ, অফিস যেতে পারবে না। এখনই পানি জমতে শুরু করেছে। তাই আমরা এলাকাবাসীর আজ একত্রিত হয়ে এর প্রতিবাদ করছি তারা যেন দ্রুত সময়ে পানি না মার একমাত্র কালকে ছেড়ে দিয়ে তারপর বাড়ি নির্মাণ করে। অবিলম্বে এই খাল উদ্ধার না করলে রাজধানীর তুরাগবাসি আরও একটি গুরুত্বপূর্ণ অংশ চরম দুর্ভোগে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT