1. admin@dainiksomoybela.com : Admin :
তীব্র বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

তীব্র বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উদ্দীপনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা কৃষকদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের আহ্বায়ক কামাল হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আজ দেশের কৃষকরা অবহেলিত ও বঞ্চিত। তারা তাদের উৎপাদনের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষক দল সেই উপেক্ষিত কৃষকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবে।”

সম্মেলনের শেষপর্যায়ে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, এমদাদুল হক রাসেলকে সাধারণ সম্পাদক এবং আলিম ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT