1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভার এখনো নির্যাতিত হতে হলে সেটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঢাকা সাভার এখনো নির্যাতিত হতে হলে সেটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

রাজ (স্টাফ রিপোর্টার ঢাকা) :

ঢাকা সাভার ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধে কথা বলায় এখনো নির্যাতিত হতে হলে এটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।
জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার ‘প্রত্যক্ষ নির্দেশদাতা’ ‘এসিল্যান্ড রাসেল নুরের অপসারণের দাবিতে আন্দোলন করায়, জাতীয় নাগরিক কমিটি, সাভার থানার প্রতিনিধি জুলকারনাইনকে মধ্যরাতে আওয়ামী স্টাইলে তুলে নেওয়া ও প্রতিনিধি সেজুতি হোসাইনের বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে’ এক বিক্ষোভ মিছিলে তারা এই মন্তব্য করেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাভার ইয়ামিন চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাভারের নাগরিক প্রতিনিধিরা এ রকম হয়রানি ও নির্যাতনের জন্য ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, শেখ তানসিম আফরোজ ইমি, সাদিয়া ফারজানা দিনা, সাইফুল্লাহ হায়দার, আরিফুল ইসলাম আদিব ও আতাউল্লাহ।
অনুষ্ঠানে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘এই মাটিতে ইয়ামিনের রক্তের দাগ এখনো মুছে যায়নি, সেই মাটিতে ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধে কথা বলায় যদি এখনো নির্যাতিত হতে হয় এটা শহীদ আহতদের সাথে বেইমানি।’
শেখ ইমি বলেন, ‘আওয়ামী মদদপুষ্ট প্রশাসনে এখনো যারা আছে তারা যেন বাধ্য না করে আমাদের আমাদের আবার রাস্তায় আসতে।’
মশাল মিছিলটি ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT