1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

ঢাকা সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ওয়েলকাম পরিবহন নামের একটি চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিপিএটিসির সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি। বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। তখন কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত শামীমের ভায়রা মিজানুর রহমান বলেন, আমার ভায়রা ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিল। এ সময় সাভারের বিপিএটিসি এলাকায় যাত্রীবেশে থাকা একদল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে। তখন আমার ভায়রাকে ধারালো অস্ত্র দিয়ে বুকসহ কয়েক জায়গায় আঘাত করে। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বিশমাইলে ডাকাতির শিকার বাসটি রয়েছে। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT