1. admin@dainiksomoybela.com : Admin :
ডিস্ট্রিক্ট-২৫,কাউন্সিলম্যান পদে লড়ছেন শাহ শহীদুল হক সাঈদ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

ডিস্ট্রিক্ট-২৫,কাউন্সিলম্যান পদে লড়ছেন শাহ শহীদুল হক সাঈদ

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্ক সিটি কাউন্সিলের বেশ কয়েকটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী মংগলবার,৪ নভেম্বর। এই নির্বাচনে কিছুসংখ্যক বাংলাদেশি আমেরিকানও অংশ নিচ্ছেন। তাদের মধ্যে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা জ্যাকসন হাইটস ও এর আশপাশের এলাকা নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট-২৫-এর সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসবে অংশ নিচ্ছেন কমিউনিটির পরিচিত মুখ ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ।তিনি এর আগেও এই ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে ২০২১ সাল অংশ নিয়েছেন। তবে জয়ী হতে পারেননি। ওই সময়ে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও বর্তমান কাউন্সিলম্যান শেখন কৃষ্ণানের সঙ্গে। এবারও তাকে শেখর কৃষ্ণানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। সেই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন র‍্যামসেস এস ফ্রিয়াস।খবর আইবিএননিউজ।
এদিকে চলতি বছরের জুনে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শেখর কৃষ্ণান আবারও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট-২৫ থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি কমিউনিটির অনেকেই তাকে সমর্থন দিচ্ছেন। তবে শাহ শহীদুল হক সাঈদ হাল ছাড়ছেন না। তিনি এবারও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।তবে নির্বাচনে সিটি যে ভোটার গাইড প্রকাশক করেছে তাতে শাহ এস হক নাম ও এশিয়ানস ইউনাইটেড হিসেবে রয়েছেন শাহ শহিদুল হক সাঈদ।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শাহ শহীদুল বলেন, বাংলাদেশি কমিউনিটির একজন মানুষ হিসেবে আমি সকল প্রবাসী বাংলাদেশির ভোট পাব বলে বিশ্বাস করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার পক্ষে জয়লাভ করা সম্ভব। আমার নির্বাচনী এলাকার সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি, তারা আসন্ন ৪ নভেম্বরের নির্বাচনে আমাকে ভোট দেবেন। যারা আগাম ভোট দিতে চান, তারা ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, বন্ধুবান্ধব ও সমর্থকেরা আমার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আমিও প্রচারণা চালাচ্ছি, ডোর টু ডোর নক করছি। আমার প্রচারণা ক্যাম্পও কাজ করছে। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে মানুষের সেবা করার সুযোগ দিন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখর কৃষ্ণান প্রসঙ্গে শাহ শহীদুল হক বলেন, বর্তমান কাউন্সিলম্যান এলাকার চুরি, ডাকাতি, মারামারি, গোলাগুলি অর্থাৎ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। সিটির ফান্ড থেকে আমাদের কমিউনিটি বঞ্চিত হচ্ছে। তাই তিনি যাতে দ্বিতীয়বার নির্বাচিত হতে না হতে পারেন, এ ব্যাপারে ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, আমার এলাকায় ভোটার ৮৫ হাজার। নিউইয়র্কের জিপ কোড ১১৩৭২ ও ১১৩৭৩ এর পুরো এলাকা এবং ১১৩৭৭ এর কিছু অংশ নিয়ে এই ডিস্ট্রিক্ট। ৪ হাজার ৭০০ এর মতো বাংলাদেশি ভোট আছে। ইন্ডিপেন্ডেন্ট ভোট আছে ১৫ হাজার। তারা সবাই ভোট দিলে সহজেই জয়ী হওয়া সম্ভব।তবে ২০২১ সিটি কাউন্সিলের নির্বাচনে জামানত হারিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT