1. admin@dainiksomoybela.com : Admin :
ট্রাম্পের হুমকির মুখেও মামদানিকে মেয়র করল নিউইর্য়কবাসী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

ট্রাম্পের হুমকির মুখেও মামদানিকে মেয়র করল নিউইর্য়কবাসী

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা জোহরান মামদানি। স্থানীয় সময় ৪ নভেম্বর (মঙ্গলবার) রাতে সম্প্রচার মাধ্যমগুলোর দেয়া তথ্যমতে, মামদানি তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে বিপুল ব্যবধানে পরাজিত করে এই জয় নিশ্চিত করেন। খবর এএফপির।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি জোহরান মামদানি নির্বাচিত হলে শহরটিতে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হওয়ার পর, হোয়াইট হাউস এক্স হ্যান্ডলে ভোটারদের সেই কথা মনে করিয়ে দিয়েছে, ‘দেশটির প্রেসিডেন্ট এখনো ডোনাল্ড ট্রাম্প’।

এই নির্বাচনগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন, নিউ জার্সি গভর্নরের নির্বাচন এবং ভার্জিনিয়া গভর্নরের নির্বাচন উল্লেখযোগ্য। নির্বাচনের ফলাফলের বিষয়ে প্রথম মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকানদের দুর্বল ফলাফলের কারণ হিসেবে তিনি ব্যালটে ছিলেন না এবং চলমান সরকারি শাটডাউনকে দায়ী করেন।

তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ট্রাম্প ব্যালটে ছিলেন না এবং শাটডাউন— এই দুই কারণেই আজ নির্বাচনে রিপাবলিকানরা হেরেছেন।’

এই নির্বাচনগুলোর মধ্যে ডেমোক্র্যাট জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কয়েক প্রজন্মের মধ্যে নির্বাচিত সবচেয়ে তরুণ মেয়রও বটে। ৩৪ বছর বয়সী মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তার প্রার্থিতা দলের মধ্যে কিছু বিতর্কও সৃষ্টি করে।

মামদানি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন, যিনি কেলেঙ্কারির কারণে চার বছর আগে পদত্যাগ করার পর রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছিলেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন, তিনি জয়ী হলে শহরের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখবেন।

নির্বাচনের আগে টিভি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘‘আমার পক্ষে নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে। কারণ, যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে পাঠানো অর্থ পুরোপুরি অপচয় ছাড়া কিছুই নয়।”

উল্লেখ্য, ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে এড়িয়ে কুয়োমোকে সমর্থন দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT