1. admin@dainiksomoybela.com : Admin :
টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ, আলোচনা সভা ও তবারক বিতরণ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ, আলোচনা সভা ও তবারক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

টঙ্গী প্রতিনিধি :গাজীপুর মহানগরীর টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং জাতীয়তাবাদী ওলামা দলের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
শনিবার রাতে হাজীপাড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ওলামা দলের আহ্বায়ক মো আবু তাহের, সদস্য সচিব মো. হাফেজ আল আমিন, ৪৫ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. হারুন, ইমাম হোসেন পিংকু গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ,আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য আকিজ পিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড মনির হোসেন, যুগ্ন আহবায়ক মৎস্যজীবী দল টঙ্গী পূর্ব থানা মোজাম্মেল হক সদস্য সচিব মো মিথুন সাবেক ছাত্রনেতা মো রফিকুল ইসলাম সাবেক যুগ্ন আহবায়ক টঙ্গি পূর্ব থানা ছাত্রদল টঙ্গী পূর্ব থানা বিএনপি ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, নির্লোভ এবং আদর্শবান রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে কোনো বাড়ি, গাড়ি বা সম্পদের মোহে পড়েননি বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন নিঃস্বার্থভাবে।

তাঁর জীবনদর্শন, দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলি আজও জাতির কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। বক্তারা আরও জানান, তাঁর শাহাদাতের পর লক্ষ লক্ষ আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রগণ তাঁর গায়েবি জানাজায় অংশগ্রহণ করেছিলেন, যা জাতীয় আবেগ ও শ্রদ্ধার প্রতিফলন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হন।
আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT