1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত  অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান তারা। এসময় বস্তু দুটি দেখে তারা স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেডেন হিসেবে শনাক্ত করে। পরে তারা যৌথ বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে হ্যান্ড গ্রেনেড দুটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

তিনি আরও বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT