1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’Ñ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস। রোববার সকালে সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে আরআরএফ।
ইকড়া পরিবেশ ক্লাবের সভাপতি সবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন রহমান এবং আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি কর্মকর্তা বাপ্পী অধিকারী।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাটি সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। চাষী পর্যায়ে জমি চাষের আগে মাটি পরীক্ষা করে জমির গুণগত মান নির্ণয় এবং সে অনুযায়ী সার ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা।
আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT