1. admin@dainiksomoybela.com : Admin :
জুলাই অভ্যুত্থানে আহত-শহিদ স্বরণে শ্রীপুরে ইফতার মাহফিল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

জুলাই অভ্যুত্থানে আহত-শহিদ স্বরণে শ্রীপুরে ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্বরণে গাজীপুরের শ্রীপুরে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা আহবায়ক প্রার্থী আবু রায়হান মিসবাহ-র সভাপতিত্ব ও কেন্দ্রীয় সংগঠক ছাত্র সংসদ মনিরুজ্জামান তুলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বশির আহমেদ অপু,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ,কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বশির আহমেদ অপু, সদস্য আসিফুর রহমান আসিফ, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,নাগরিক কমিটির সংগঠক নাজিম উদ্দীন রিয়াদ,যুদ্ধাহত রায়হানসহ শহীদ পরিবার, আহত পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ।

এসময় বক্তারা আগামীর বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ যাতে জন্ম না হয় সে বিষয়ে কঠিন হুশিয়ারী দেন। কথা বলার স্বাধীনতা এনে দিতে যারা জীবন দিয়েছেন এবং যারা হতাহত হয়েছেন সকলকেই বীরোচিত মর্যাদায় আসীন করার অনুরোধ জানানো হয়। এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে আসার আহবানও জানান তারা।

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে মহান শহীদ,আহত যোদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT